ঢাকাSunday , 21 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নেইমারকে কটাক্ষ ব্রাজিলের প্রেসিডেন্টের

দেশ সময়
June 21, 2026 6:15 pm
Link Copied!

চলতি বিশ্বকাপে ইতোমধ্যে দুই ম্যাচ খেলেছে ব্রাজিল। চোটের কারণে এবারের বিশ্বকাপে এখনও মাঠে নামা হয়নি ব্রাজিলের তারকা নেইমারের। তবে আগামী ২৫ জুন স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারেন নেইমার।

Advertisement

বিশ্বকাপের সময় নেইমারকে নিয়ে রসিকতা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দ্য সিলভা। ৩৪ বছর বয়সী ব্রাজিলের স্ট্রাইকারকে নিয়ে করা দেশটির প্রেসিডেন্টের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ব্রাজিলের বেলো হরিজন্তেতে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্বকাপ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে লুলা হাসতে হাসতে বলেছেন, ‘নেইমার তো খেলছেই না। ও হল বিশ্বের প্রথম ফুটবলার যে, ঘর থেকে কাজ করে। ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার।’

Advertisement

বিশ্বকাপে দল নির্বাচন নিয়ে কটাক্ষ করে ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘ইন্টারনেটে দেখছিলাম। যে কোনও দিন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে দল তৈরি করতে হবে ওদের। হয়তো ১১জন পেলেকে নিয়ে দল হবে।’

লুলা বলতে চেয়েছেন, চোট থাকা একজন ফুটবলার, যাকে খেলানো যাবে না জানার পরও কেন জাতীয় দলে রাখা হয়েছে। তাও আবার বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায়। প্রেসিডেন্টের রসিকতাকে সমর্থন করছেন ব্রাজিলের ফুটবলপ্রেমীদের একাংশও।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।