ঢাকাMonday , 24 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোলাপে সাজছে সুইফটের বাড়ি, বিয়ে কবে?

দেশ সময়
November 24, 2025 1:47 pm
Link Copied!

মার্কিন এনএফএল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে গত ২৬ আগস্ট বাগদান সম্পন্ন করেছেন টেইলর সুইফট। এরপর থেকে গায়িকার ভক্তরা তার বিয়ের দিন জানতে মুখিয়ে আছেন। সম্প্রতি জানা গেছে, সুইফট ২০২৬ সালে বিয়ে করার প্রস্তুতি শুরু করেছেন। 

Advertisement

আগামী গ্রীষ্মে তাদের বিয়ের চূড়ান্ত পরিকল্পনা হবে। 

প্রথমে তারা ইতালিতে ডেস্টিনেশন ওয়েডিং করতে চেয়েছিলেন, কিন্তু এখন রোড আইল্যান্ডের নিজের ১৭ মিলিয়ন ডলারের বাড়িতেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। 

Advertisement

সুইফট বিয়ের জন্য বাড়িতে নতুন বাগান তৈরি করছেন এবং অতিথিদের লাল গোলাপের তোড়া উপহার দেবেন। তার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে সেলেনা গোমেজ ও জিজি হাদিদকে ব্রাইডসমেড হিসাবে নির্বাচন করেছেন। 

প্রথমে বিয়ের আয়োজন ছোট পরিসরে করার কথা ভাবলেও এখন ৩০০ অতিথির জন্য বড় অনুষ্ঠান করার পরিকল্পনা চলছে।

Advertisement

সুইফট শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন, এই মুহূর্তটা ছোট করে উদযাপন করার কোনো মানে নেই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।