ঢাকাSaturday , 5 October 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

আমি নির্বাচনে হারলে জাহান্নামে যাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

দেশ সময়
October 5, 2024 11:37 am
Link Copied!

মার্কিন প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নভেম্বরের নির্বাচনে আমি হেরে গেলে জাহান্নামে যাবে যুক্তরাষ্ট্র। 

ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। খবর তাসের।ট্রাম্প বলেন, দেখুন, নির্বাচনে আমাদের জিততে হবে এবং যদি আমরা না জিততে পারি- এই দেশটি জাহান্নামে যাবে। আপনি জানেন, এটি আমার শেষ নির্বাচন হতে পারে।

মার্কিন ব্যবসায়ী ইলন মাস্ক এর আগে বলেছিলেন, ট্রাম্প হোয়াইট হাউস পুনরুদ্ধার না করলে আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনটি আসলে দেশের জন্য কোনো কাজেই আসবে না।

Advertisement

ইলন মাস্কের মতে, ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস বিজয়ী হলে অবৈধ অভিবাসীরা আসতে থাকবে, নাগরিক হবে এবং পরবর্তী নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পাবে। এই অভিবাসীদের ভোটে, ডেমোক্রেটিক পার্টি চার বছর পরে আবারো ক্ষমতায় আসবে।

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডেমোক্রেটিক পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু ট্রাম্পের সঙ্গে জুনের বিতর্কে তার বিপর্যয়কর পারফরম্যান্সের পর তিনি নির্বাচনি দৌড় থেকে ছিটকে পড়েন।

বাইডেনের পরিবর্তে দলীয় মনোনয়ন পান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। পরে ডেমোক্রেটিক পার্টির কনভেনশনে তার প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।