ঢাকাWednesday , 29 July 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত

Link Copied!

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা নূরিয়া কামিল মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক মো. মনিরুজ্জামানকে কেন্দ্র করে প্রবাসীর এক নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাকে সাময়িক বরখাস্ত করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। একই সঙ্গে অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

মাদ্রাসা সূত্রে জানা যায়, মনিরুজ্জামানের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা গ্রামে। তিনি ২০২৩ সালে এনটিআরসিএর সুপারিশে টিকিকাটা নূরিয়া কামিল মাদ্রাসায় প্রভাষক হিসেবে যোগ দেন। কর্মস্থলের পাশে ভাড়া বাসায় থাকাকালে প্রাইভেট পড়ানোর মাধ্যমে এক ছাত্রীর মায়ের সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই নারীর সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, একপর্যায়ে তারা একই ভবনের পাশাপাশি ফ্ল্যাটে বসবাস শুরু করেন। বিষয়টি এলাকায় জানাজানি হলে বাসা পরিবর্তন করলেও যোগাযোগ অব্যাহত রাখেন। সম্প্রতি স্থানীয়রা ওই নারীর বাসায় শিক্ষককে দেখতে পেয়ে তাকে আটক করেন। এ সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে স্থানীয়দের সঙ্গে শিক্ষক মনিরুজ্জামানের কথোপকথন শোনা যায়। তবে ভিডিওতে তাদের মধ্যে বৈধ বিবাহ হয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে কাজী মো. ইয়াকুব আলী দাবি করেন, সংশ্লিষ্ট নারী তার আগের স্বামীকে তালাক দেওয়ার পর প্রায় ২০ থেকে ২৫ দিন আগে মনিরুজ্জামানের সঙ্গে বৈধভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি জানান, এ সংক্রান্ত কাগজপত্র থানায়ও উপস্থাপন করা হয়েছে।

অন্যদিকে শিক্ষক মনিরুজ্জামান বলেন, তিনি গত ৩০ জুন দ্বিতীয়বার বিয়ে করেছেন। তার অভিযোগ, কিছু ব্যক্তি তার কাছে অর্থ দাবি করেছিলেন। দাবি পূরণ না হওয়ায় ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে।

টিকিকাটা নূরিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর জানান, গত ১৭ জুলাই স্থানীয়রা প্রবাসী রুবেল নামে এক ব্যক্তির স্ত্রীর বাসা থেকে শিক্ষককে আটক করে ভিডিও ধারণ করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

অধ্যক্ষ আরও জানান, এর আগে একই নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। ওই অভিযোগটি করেছিলেন প্রবাসী রুবেলের বোন শাহিনুর।

এদিকে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী বলেন, মনিরুজ্জামান থানায় বিবাহসংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র জমা দিয়েছেন কি না, সে বিষয়ে তার কাছে নিশ্চিত তথ্য নেই।

উল্লেখ্য, অভিযোগের বিষয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও দায়-দায়িত্ব নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।