ঢাকাSunday , 8 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরণখোলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

Link Copied!

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।

Advertisement

রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজোয়ান ইফতেখার। সভায় বিশেষ অতিথি হিসেবে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়নের সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Advertisement

আলোচনা সভার আগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা পতাকা উত্তোলন করেন। পরে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায়ীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য সমবায় র‍্যালি বের করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজোয়ান ইফতেখার সমবায় সমিতি গঠনের গুরুত্ব তুলে ধরেন। তিনি সমবায় কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ ও অর্থনৈতিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরণখোলা উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ জামিল হোসেন মোল্লা। সভাপতির বক্তব্যে তিনি উৎপাদনমুখী সমবায় সমিতি গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দেন।

অনুষ্ঠানের একপর্যায়ে সমবায় কার্যক্রমে অবদান রাখা সমবায়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar