বাগেরহাটের শরণখোলায় দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সরকারি কর্মকর্তা এবং তথ্য সংগ্রহে নিয়োজিত কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ডিজিটাল ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সরাসরি নগদ অর্থ সহায়তা এবং ভর্তুকি মূল্যে খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
আয়োজকরা জানান, গত ১০ মার্চ ঢাকার করাইল বস্তি এলাকার টিঅ্যান্ডটি মাঠে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে ১২ অক্টোবর সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রেস কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
শরণখোলার অবহিতকরণ সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, তথ্য সংগ্রহের পদ্ধতি এবং এর আওতায় সুবিধাভোগী নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সল।


