ঢাকাMonday , 12 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তরুণদের মাঠমুখী করতে খেলাধুলায় অগ্রাধিকার: ত্রাণমন্ত্রী

Link Copied!

তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনা, দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা এবং মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

Advertisement

রোববার (১১ অক্টোবর) বিকেলে লালমনিরহাট জেলা স্টেডিয়ামে ‘জেলা প্রশাসক আলোকিত কিশোর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একসময় লালমনিরহাটে জেলা প্রশাসকের উদ্যোগে নিয়মিত ও উৎসবমুখর পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হতো। কিন্তু দীর্ঘ ১৭ বছর সেই ধারাবাহিকতা বন্ধ ছিল। স্টেডিয়ামটি দীর্ঘদিন তালাবদ্ধ থাকায় মাঠ ঘাস ও আগাছায় ভরে গিয়েছিল। পরে মাঠটি পরিষ্কার-পরিচ্ছন্ন করে নতুনভাবে সাজানো হয়েছে।

Advertisement

তিনি আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সক্রিয় করা গেলে তরুণ ও যুবসমাজের একটি অংশকে নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ জীবনের দিকে ফেরানো সম্ভব। জেলার বিভিন্ন গ্রামগঞ্জ ও হাটবাজারে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি নতুন আগ্রহ দেখা যাচ্ছে বলেও জানান তিনি। তরুণ প্রজন্মের কাছে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

টুর্নামেন্টের সভাপতি ও লালমনিরহাটের জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান বলেন, জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী সার্বিক পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। এ আয়োজনের মাধ্যমে তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Advertisement

অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, সন্তানদের খেলাধুলায় উৎসাহিত করতে হবে এবং নিয়মিত খেলার মাঠে আসার সুযোগ করে দিতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় যুক্ত থাকলে শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব।

অনুষ্ঠানে লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব আব্দুল হাকিম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. কামরুজ্জামানসহ শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar