বাজারে ভোক্তাদের আস্থা, ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও পণ্যের গ্রহণযোগ্যতার ভিত্তিতে রিমার্ক এইচবির ব্র্যান্ড লিলি বডিওয়াশ ২০২৬ সালের ‘বেস্ট প্রোডাক্ট অব দ্য ইয়ার’ বা বর্ষসেরা পণ্যের স্বীকৃতি পেয়েছে।
সোমবার রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে লিলি বডিওয়াশকে এ স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে রিমার্ক এইচবি লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা, লিলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী কেয়া পায়েলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, লিলি বডিওয়াশের পাশাপাশি লিলি সিরাম, লিলি ফেসওয়াশ, লিলি আল্ট্রা সফট জেল, লিলি শ্যাম্পু, অলিভ কিউটিকেল অয়েলসহ বিভিন্ন পণ্যও বিবেচনায় ছিল।
অনুষ্ঠানে লিলির চিফ বিজনেস অফিসার আবির আদনান বলেন, শুধু বিক্রির পরিমাণ দিয়ে কোনো পণ্যের মূল্যায়ন করা হয় না। ভোক্তা কেন পণ্যটি কিনছেন, ব্যবহারের পর তাদের অভিজ্ঞতা কেমন এবং তারা পুনরায় পণ্যটি কিনছেন কি না—এসব বিষয়ও গুরুত্বপূর্ণ। বাজারে পণ্যের গ্রহণযোগ্যতা ও ভোক্তা অভিজ্ঞতার ওপর ভিত্তি করে লিলি বডিওয়াশকে বর্ষসেরা পণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বীকৃতি পাওয়ার পর লিলি বডিওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কেয়া পায়েল বলেন, লিলির সঙ্গে কাজ করার সুবাদে পণ্যটির প্রতি ভোক্তাদের আগ্রহ কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। ভোক্তাদের ভালোবাসা ও ইতিবাচক প্রতিক্রিয়াই এই অর্জনের বড় কারণ বলে উল্লেখ করেন তিনি।
রিমার্কের পরিচালক কে এম সাদমান সাইদ বলেন, একটি পণ্যকে সফল করতে ভোক্তার গ্রহণযোগ্যতা, প্রতিক্রিয়া ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণের পর বর্ষসেরা পণ্য হিসেবে লিলি বডিওয়াশকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রতিষ্ঠানটি জানায়, দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ভোক্তাদের চাহিদা বিবেচনায় রেখে লিলি ব্র্যান্ডের পণ্য উন্নয়ন ও নতুন পণ্য বাজারজাতকরণে কাজ চলছে। উৎপাদন সক্ষমতা ও মান ব্যবস্থাপনার ক্ষেত্রে রিমার্ক ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক মানদণ্ড অর্জন করেছে বলেও জানানো হয়।
রিমার্ক এইচবি লিমিটেডের অধীনে বিউটি, স্কিন কেয়ার, পার্সোনাল কেয়ার, বেবি কেয়ার ও হোম কেয়ারসহ বিভিন্ন শ্রেণির পণ্য উৎপাদন ও বাজারজাত করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও পণ্য সম্প্রসারণের উদ্যোগ অব্যাহত রয়েছে।


