ঢাকাSunday , 6 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায় হোটেল বন্ধ, ভোগান্তিতে বাংলাদেশি রোগী ও স্বজনরা

Link Copied!

ভারতের মধ্য কলকাতার হোটেলগুলো বন্ধ থাকায় চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশি রোগী ও তাদের স্বজনরা ভোগান্তিতে পড়েছেন। সম্প্রতি একটি হোটেলে প্রাণহানির ঘটনায় কড়াকড়ির পর নিউ মার্কেট, মার্কুইস স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিটসহ পার্শ্ববর্তী অঞ্চলের হোটেল ও গেস্টহাউজগুলো বন্ধ হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে অনেক বাংলাদেশি রোগী ও তাদের পরিজনকে ফুটপাত বা রাস্তার ধারে রাত কাটাতে হচ্ছে।

Advertisement

১৯ আগস্ট ভোরে শহরের মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ ৯ জন প্রাণ হারান। এরপরই পৌরসভা, দমকল বাহিনী ও পুলিশ যৌথভাবে শহরের হোটেলগুলোর অগ্নিনিরাপত্তা ও অনুমোদন খতিয়ে দেখতে অভিযান শুরু করে। নিরাপত্তা ঘাটতি থাকলে দেওয়া হয় কারণ দর্শানোর নোটিশ। এতে অধিকাংশ হোটেল বন্ধ হতে শুরু করে। এ পর্যন্ত শতাধিক হোটেল ও গেস্টহাউজ বন্ধ হয়ে গেছে।

আগে এসব এলাকায় কম খরচে থাকা যেত। চিকিৎসার জন্য যাওয়া বেশিরভাগ বাংলাদেশির নিউ মার্কেট এলাকাই পরিচিত ছিল। এখন তাদের অনেক দূরের এলাকায় যেতে হচ্ছে। কেউ বেশি টাকা দিয়ে ঘর ভাড়া নিচ্ছেন, কেউবা ফুটপাতে রাত কাটাচ্ছেন।

Advertisement

এর মধ্যে ক্যানসার রোগের চিকিৎসা করতে যাওয়া মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। শহরের ঠাকুরপুকুরের সরোজ গুপ্তা ক্যানসার সেন্টারসহ বিভিন্ন হাসপাতালে দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য দিনের পর দিন কলকাতায় থাকতে হয়। কেমোথেরাপি বা রেডিয়েশনের রোগীকে নিয়ে প্রতিদিন দূরপথ পাড়ি দেওয়া অনেক পরিবারের পক্ষেই সম্ভব নয়। এ সমস্যা শুধু বাংলাদেশিদের নয়, পশ্চিমবঙ্গের প্রত্যন্ত এলাকা থেকে আসা রোগীদেরও সংকটে পড়তে হচ্ছে।

বিকল্প সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা না করে এভাবে হোটেল বন্ধ করায় প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতির কথা মাথায় রেখে কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশনও সতর্ক করেছে নিজ দেশের নাগরিকদের। শুক্রবার কর্তৃপক্ষ কলকাতায় আসার আগে হোটেল বুকিং নিশ্চিত করতে পরামর্শ দিয়েছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।