ঢাকাSunday , 30 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি সংকটের মধ্যে জামায়াতের লংমার্চ নিয়ে রাশেদ খানের প্রশ্ন

Link Copied!

জ্বালানি সংকটের মধ্যে জামায়াতে ইসলামীর লংমার্চ কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন Md Rashed Khan। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, এই কর্মসূচিতে প্রায় এক লাখ লিটার তেল খরচ হতে পারে।

Advertisement

রাশেদ খান তার পোস্টে বলেন, সরকারের বয়স মাত্র ছয় মাস পেরিয়ে সাত মাসে পড়েছে। এরই মধ্যে জামায়াত ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও দাবি করেন, জামায়াত কখনো ক্ষমতায় যেতে না পারলেও রাষ্ট্রে অস্থিরতা ও অশান্তি সৃষ্টি করতে পারে। তার ভাষ্য, জামায়াত কর্মসূচি ঘোষণা করবে এবং সেখানে আওয়ামী লীগও যুক্ত হতে পারে।

Advertisement

পোস্টে জামায়াতের এমপি আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ তুলে রাশেদ খান বলেন, বক্তব্যটি বিশ্লেষণ করলে ভবিষ্যতে আওয়ামী লীগ ও জামায়াত আলোচনার ভিত্তিতে একসঙ্গে মাঠে নামতে পারে—এমন ইঙ্গিত পাওয়া যায়। তার দাবি, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ তৈরি করতেই লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছে।

রাশেদ খান আরও মন্তব্য করেন, জামায়াতের লংমার্চে আওয়ামী লীগ অংশ নিলে দলটির পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না বলে ধারণা করা হচ্ছে। এ প্রসঙ্গে তিনি আওয়ামী লীগ ও জামায়াতের অতীত রাজনৈতিক ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন।

Advertisement

পোস্টে তিনি অভিযোগ করেন, জাতীয় জ্বালানি সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে পাশ কাটিয়ে রাজনৈতিক ক্ষমতা অর্জনকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। তার দাবি, জাতীয় সংকটকে কাজে লাগিয়ে জামায়াত লংমার্চে বিপুল পরিমাণ জ্বালানি ব্যয় করতে যাচ্ছে।

পোস্টের শেষদিকে রাশেদ খান প্রশ্ন রাখেন—‘ক্ষমতা না জনতা?’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।