ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কাউখালী মহিলা কলেজে মাদক সেবনের অভিযোগে নাইটগার্ড আটক

Link Copied!

পিরোজপুরের কাউখালী মহিলা কলেজের একটি কক্ষে মাদক সেবনের অভিযোগে সঞ্জীব দাস নামে এক নাইটগার্ডকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

শুক্রবার (১৫ আগস্ট) রাতে কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এ সময় এসআই মহিউদ্দিন ও এসআই খাইরুল হাসান উপস্থিত ছিলেন।

পুলিশের দাবি, কলেজের একটি কক্ষে বসে মাদক সেবনের সময় সঞ্জীব দাসকে আটক করা হয়। পরে তার কাছ থেকে গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

Advertisement

এদিকে একই রাতে পৃথক অভিযানে শাহিন নামে আরও একজনকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

ঘটনাগুলোতে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।