ঢাকাSunday , 16 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কুমিল্লায় ৭ মাসে এইচআইভিতে ৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৭

Link Copied!

কুমিল্লায় এইচআইভি সংক্রমণের হার বাড়ছে। চলতি বছরের গত সাত মাসে জেলায় এইচআইভি আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯২৫ জনের এইচআইভি পরীক্ষা করা হলে ৫৭ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে।

Advertisement

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে বর্তমানে কুমিল্লাসহ বিভিন্ন জেলার মোট ৫৭৮ জন এইচআইভি আক্রান্ত ব্যক্তি চিকিৎসা ও নিয়মিত সেবা নিচ্ছেন। এর মধ্যে কুমিল্লা জেলার বাসিন্দা ৪০৪ জন।

কুমেকের এইচআইভি-এইডস এইচটিসি/এআরটি সেন্টারের কাউন্সিলর কাম অ্যাডমিন মো. আরিফ হাসান এসব তথ্য জানিয়েছেন।

Advertisement

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, চলতি বছরে প্রতি মাসে গড়ে ১১০ থেকে ১১৫ জন এইচআইভি পরীক্ষার জন্য আসছেন। পরীক্ষায় প্রতি মাসে গড়ে সাত থেকে আটজনের শরীরে এইচআইভি শনাক্ত হচ্ছে। নতুন শনাক্তদের মধ্যে যৌন আচরণজনিত বিভিন্ন ঝুঁকির সঙ্গে যুক্ত ব্যক্তিও রয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. নিশাত সুলতানা বলেন, আগের বছরের তুলনায় চলতি বছর হাসপাতালে এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা বেশি পাওয়া যাচ্ছে।

Advertisement

তিনি জানান, কুমেক হাসপাতালে এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের নিয়মিত বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয়। আক্রান্ত ব্যক্তি নিয়মিত ওষুধ সেবন, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফলোআপ এবং স্বাস্থ্যবিধি মেনে চললে দীর্ঘদিন স্বাভাবিক জীবনযাপন করতে পারেন।

সংশ্লিষ্টরা বলছেন, এইচআইভি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত পরীক্ষা এবং আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার আওতায় আনা জরুরি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।