ঢাকাWednesday , 26 November 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন ড. ফয়জুল হক

দেশ সময়
November 26, 2025 2:30 pm
Link Copied!

ঝালকাঠি-১ আসনে জামায়াতের মনোনয়ন পেলেন ড. ফয়জুল হক I আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেয়েছেন তরুণ ইসলামি স্কলার ও গবেষক ড. ফয়জুল হক।

Advertisement

বুধবার (২৬ নভেম্বর) সকালে ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি আজ দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তার প্রার্থিতা ঘোষণা করেন।

ড. ফয়জুল হক ওলীয়ে কামেল হযরত কায়েদ সাহেব হুজুর (রহ.)–এর নাতি। ১৯৮৭ সালের ১ ফেব্রুয়ারি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পশ্চিম চাড়াখালী গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে বিএ ও এমএ সম্পন্ন করেন। পরবর্তীতে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে ২০১৯ সালে পিএইচডি এবং ২০২৩ সালে পোস্ট-ডক্টোরাল ফেলোশিপ অর্জন করেন।

Advertisement

তিনি বিশিষ্ট আলেম মাওলানা মুজ্জাম্মিলুল হক রাজাপুরী হুজুরের সর্বকনিষ্ঠ সন্তান। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। বড় ভাই অধ্যক্ষ মুহাম্মদ ছাইফুল হক, মেজো ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শহীদুল হক এবং সেজো ভাই আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আমিনুল হক।

গত ১৬ বছর ধরে অনলাইন টকশো, লাইভ আলোচনা ও লেখালেখির মাধ্যমে রাজনৈতিক বৈষম্য, অন্যায় ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছেন ড. ফয়জুল হক। প্রবাসে থেকেও তিনি জুলাই আন্দোলন ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার পক্ষে জনমত গঠনে সক্রিয় ছিলেন।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় ড. ফয়জুল হক বলেন,
“দাঁড়িপাল্লার মনোনয়ন পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। বিশ্বাস করি, আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা ও জামায়াতে ইসলামীর নেতৃত্বে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন। সেই সরকার গঠনের প্রক্রিয়ার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করি।”

তিনি আরও বলেন,
“ঝালকাঠি-১ আসনের জনগণ সত্য ও ন্যায়বিচারের পক্ষে রায় দিতে প্রস্তুত। এ অঞ্চলের দলমত নির্বিশেষে সবাই সিদ্ধান্ত নিয়েছেন—এবারের ভোট দাঁড়িপাল্লায় হবে।”

জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, কঠিন সময়ে দলীয় নেতৃত্ব তাকে সাহস ও মানসিক শক্তি যুগিয়েছে। পাশাপাশি চরমোনাই, ছারছিনা, নেছারাবাদসহ বিভিন্ন পীর–মাশায়েখ, আলেম–ওলামা, সাহিত্যিক, সাংবাদিক, কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।