ঢাকাSunday , 12 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

যথাসময়ে নির্বাচন হবে: অপপ্রচারে কান দেবেন না-নির্বাচন পরিচালনা কমিটি

দেশ সময়
October 12, 2025 10:55 pm
Link Copied!

তফসিল অনুযায়ী যথাসময়ে আলীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। তারা বলেন, “নির্বাচন বন্ধ হচ্ছে” বা “নির্বাচন পরিচালনা কমিটি অনিয়ম করছে”— এ ধরনের খবর সম্পূর্ণ বানোয়াট, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

Advertisement

রবিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে তিনটায় আলীপুর বাজারে নির্বাচন পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে কমিটির মুখপাত্র মুফতি হাবিবুর রহমান মিছবাহ এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, তফসিল অনুযায়ী নির্বাচন কার্যক্রম চলছে এবং আগের সিদ্ধান্ত অনুযায়ীই ভোট অনুষ্ঠিত হবে। যারা নির্বাচন নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে, তারা মূলত নির্বাচনী প্রক্রিয়া বানচাল করতে চাচ্ছে।

Advertisement

কমিটির আহ্বায়ক মোঃ খলিলুর রহমান ও সদস্যসচিব মোঃ হাবিবুর রহমান যৌথ বিবৃতিতে বলেন, আলীপুর বাজার একটি ঐতিহ্যবাহী বন্দর ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। ব্যবসায়ীদের সংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ রাখতেই এই কমিটি গঠন করা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ১২ সেপ্টেম্বর ১১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদন করেন, যা রেজুলেশনের মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে কার্যক্রম পরিচালনা করছে।

তারা আরও জানান, গত ৯ অক্টোবর বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা করেন উপজেলা শিক্ষা অফিসার ও নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মনিরুজ্জামান খাঁন।

Advertisement

তফসিল ঘোষণার পর একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন হবে না এবং ইউএনও মহোদয়ের অনুমোদন ছাড়াই নির্বাচন করা হচ্ছে” বলে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেন তারা।

কমিটির নেতৃবৃন্দ স্পষ্ট করে বলেন, আমরা কোনো সমিতির নির্বাচন করছি না, এটি বাজার ব্যবসায়ী কমিটি গঠনের নির্বাচন। কোথাও ‘সমিতি নির্বাচন’ শব্দ ব্যবহার করা হয়নি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান, মোশাররফ খাঁন, কবির হাওলাদার, কাওসার মনির প্রমুখ।

ব্যবসায়ীদের উদ্দেশে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বান কোনো ধরণের অপপ্রচারে কান না দিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দিন এবং সুষ্ঠু নির্বাচনে অংশ নিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar