ঢাকাFriday , 28 July 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় গ্রামীন ফোনের সীম বিক্রেতাসহ আহত ৪

দেশ সময়
July 28, 2023 1:45 pm
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পূর্ব শত্রুতার জের ধরে পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় অন্তত ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনাটি ঘটেছে। গুরুতর আহত অবস্থায় মো. শহিদুল মীরা (২৬), মো. জলিল মীরা (১৯), জুয়েল মীরা (২৩) ও পারভেজ মোল্লা (১৯) কে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করেন। এবিষয়ে আহতদের নিকট আত্মীয় জাফর মোল্লা বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরোও ৮-১০ জনকে আসামী করে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ রয়েছে, আহত জলিল মীরা ও পারভেজ মোল্লা স্থানীয় শিশু পল্লি একাডেমীর খেলার মাঠ থেকে খেলাধুলা শেষ করে বাড়ীর যাচ্ছিলো। পথিমধ্যে ওৎ পেতে থাকা মো. দীন ইসলাম ও মো. ইসমাঈল চৌকিদাসহ ৮/১০ জনের একটি বাহিনী দেশীয় অস্রে স্বজ্জিত হয়ে তাদের উপর এলোপাথারি হামলা চালায়। এতে তারা গুরুত্বর আহত ও জখম হয়। তাদের উদ্ধার করতে গেলে হামলাকারীরা গ্রামীন ফোন কোম্পানীর সীম বিক্রেতা মো. শহিদুল মীরার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা, ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের গ্রামীন সীমকার্ড, এমবি কার্ড ও মিনিট কার্ড ছিনিয়ে নিয়ে যায়। এসময় অভিযোগকারীর ভাইয়ের ছেলে পারভেজ মোল্লাকেও কুপিয়ে আহত করে। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন। বর্তমানে আহতরা কলাপাড়া হাসপাতালে চিকিৎধীন রয়েছে।

কলাপাড়া থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার জানান, এনিয়ে উভয়পক্ষের পৃথক পৃথক অভিযোগ পেয়েছি। তবে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।