ঢাকাTuesday , 20 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩৭ হাজার টাকা

Link Copied!

নাটোরের লালপুরে অটোভ্যান চুরির ঘটনায় অভিযান চালিয়ে একটি চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া অটোভ্যান বিক্রির ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার বাকনাই কদমতলা এলাকার মৃত দেছের উদ্দিনের ছেলে সাজদার রহমান (৫১), মৃত শাহাজান আলীর ছেলে মিলন ইসলাম (২৯), মৃত রহমান মণ্ডলের ছেলে আবেদ আলী (৪৫) এবং জহুরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (২৪)।

Advertisement

লালপুর থানা সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাকনাই গ্রামের শাকিল আলী (২৭) তাঁর অটোভ্যানটি বাড়ির বারান্দায় শিকল দিয়ে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান, তাঁর শোবার ঘরের দরজা বাইরে থেকে ছিটকিনি দিয়ে আটকানো।

পরে জানালা দিয়ে বের হয়ে বারান্দায় গিয়ে শাকিল দেখতে পান, অটোভ্যানটি রাখার স্থানের শিকল ও তালা কাটা অবস্থায় পড়ে আছে। তবে সেখানে ভ্যানটি নেই।

Advertisement

এ ঘটনায় শাকিল আলী বাদী হয়ে লালপুর থানায় একটি মামলা করেন। মামলার পর লালপুর থানার উপপরিদর্শক (এসআই) এ. জে. মিন্টু ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেন।

তদন্তের ধারাবাহিকতায় মঙ্গলবার ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত থাকার সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া অটোভ্যান বিক্রির নগদ ৩৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার চারজনকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar