ঢাকাMonday , 1 December 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

রাঙামাটিতে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় যুবদল ও ছাত্রদলের দোয়া মাহফিল

দেশ সময়
December 1, 2025 11:51 am
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করেছে রাঙামাটি পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রদল ও যুবদলের নেতৃবৃন্দ।

Advertisement

রোববার (৩০ নভেম্বর) বাদ এশা শহরের রিজার্ভ মুখ এলাকার তৈয়্যাবিয়া তাহেরিয়া খানকায় দোয়া মাহফিল ও মোনাজাত শেষে এতিমদের মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।

এর আগে এতিমখানার শিক্ষার্থীরা খতমে কুরআন, খতমে গাউসিয়া ও বিশেষ তাসবিহ তেলাওয়াত করে। পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় মিলাদ, বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ কামাল উদ্দিন।

Advertisement

এসময় জেলা যুবদলের সহ মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ দিদার, সহ কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাফু, সদর উপজেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান ও মোহাম্মদ আরমান, ১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ওসমান, যুগ্ম-আহ্বায়ক ফারুখুল ইসলাম ও জোহান রুবেল, সদস্য মুরাদ, জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জয়নাল আবেদীন ও খোরশেদুল আলম ও প্রচার সম্পাদক আরজু রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এছাড়াও কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আবু আবরার আলভী, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল হক রাজু, সদর উপজেলা ছাত্রদলের আব্দুল আহাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুল মান্নান ও কায়সার আবেদীন, স্বেচ্ছাসেবকদল নেতা মুরাদ ও তুহিন, সদর উপজেলা জাসাসের সহ-সভাপতি শাহেদুল ইসলাম রোমান, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমন উদ্দিন সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।