ঢাকাMonday , 8 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ

মোবাইল অ্যাপ বিষয়ে নানিয়ারচরে কৃষক প্রশিক্ষণ

দেশ সময়
December 8, 2025 9:00 pm
Link Copied!

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উদ্যোগে ও কৃষি গবেষণা ফাউন্ডেশনের অর্থায়নে খামারি মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ে নানিয়ারচরে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সোমবার (৮ ডিসেম্বর) সকালে নানিয়ারচর হর্টিকালচার সেন্টার মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ এম আনোয়ারুল হক৷

অনুষ্ঠানে কৃষি খামার পরিচালনাকারী খামারিদের মাঝে কৃষি মন্ত্রণালয়ের উদ্ভাবিত মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। পাশাপাশি মোবাইল অ্যাপসের মাধ্যমে জমি নির্ধারণ, সুষম সার ব্যবহার, আধুনিক কৃষি খামার পরিচালনার মাধ্যমে কৃষি সম্ভাবনা সমূহ তুলে ধরেন অতিথিরা।

Advertisement

নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন মিয়ার সভাপতিত্বে এসময় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সহকারী প্রোগ্রামার নূরে আলম উজ্জ্বল, নানিয়ারচর হর্টিকালচার সেন্টারের উদ্বানতত্ত্ববিদ মো. জুবাইদুর রহমান ভাষানী, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ জয় চাকমা ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar