ঢাকাSaturday , 2 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

দেশ সময়
November 2, 2024 7:21 pm
Link Copied!

রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে লাবলু মিয়া হত্যা মামলায় আওয়ামী লীগ কর্মী মো. হারেজ উদ্দিন (৪২) ও উত্তরা ১নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাহিয়ানুল হক অর্চি (২৭) কে গ্রেপ্তার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ।

শুক্রবার (০১ নভেম্বর) রাত ৯ টার দিকে হারেজ উদ্দিনকে এবং রাত সাড়ে তিনটার দিকে মাহিয়ানুল হক অর্চিকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা গেছে, ভিকটিম লাবলু মিয়া হত্যার ঘটনায় গত ২২ আগস্ট উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট উত্তরার বিভিন্ন সড়কসহ ৩নং সেক্টরের রবীন্দ্র সরণী এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতা অবস্থান করছিল। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর প্রাণঘাতি অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত আক্রমণ ও গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় ভিকটিম লাবলু মিয়া মাথায় গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ লাবলু মিয়াকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এই মামলায় গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে লাবলু মিয়া হত্যায় জড়িত হারেজ উদ্দিন ও মাহিয়ানুল হক অর্চিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। লাবলু মিয়া হত্যা মামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।