ঢাকাSunday , 4 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রায় ১৫ বছর পর চাকরিতে পুনর্বহাল দুদকের কর্মকর্তা শাব্বির হাসান

Link Copied!

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা করে আলোচনায় আসা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন উপ-পরিচালক এম এম শাব্বির হাসানকে চাকরিতে পুনর্বহাল করা হয়েছে।

Advertisement

দুদক কর্মকর্তা শাব্বির হাসানের বিরুদ্ধে থাকা সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করে গত ৩০ সেপ্টেম্বর পুনর্বহালের অফিস আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন দুদক চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। ওইদিনই আদেশটি কার্যকর করা হয়।

শনিবার (৩ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। ফৌজদারি মামলায় গ্রেপ্তার ও সাময়িক বরখাস্ত হওয়ার প্রায় ১৫ বছর পর শাব্বির চাকরি ফিরে পেলেন।

Advertisement

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে বেকসুর খালাস পাওয়ার পর শাব্বির হাসানের বিরুদ্ধে করা বিভাগীয় মামলার অভিযোগ থেকেও তাকে অব্যাহতি দিয়েছে কমিশন। একই সঙ্গে চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।

সংশ্লিষ্ট অফিস আদেশের ৬ নম্বর অনুচ্ছেদে বলা হয়, গত ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিশনের সভায় আদালতের রায় এবং কমিশনের হাইকোর্ট বিভাগে আপিল না করার সিদ্ধান্ত নেওয়ায় শাব্বির হাসানের (সাময়িক বরখাস্ত) বিরুদ্ধে করা বিভাগীয় মামলার দায় থেকে তাকে অব্যাহতি দিয়ে কমিশনের চাকরিতে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

এ ছাড়া ৭ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়, শাব্বির হাসানের সাময়িক বরখাস্তের সময় কর্মকাল হিসেবে গণ্য হবে।

২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কমিশন সভায় শাব্বির হাসানকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার বিরুদ্ধে করা ফৌজদারি মামলার বিচার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ শাস্তি কার্যকর স্থগিত রাখা হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ আদালত ২০২৬ সালের ২১ মে তাকে বেকসুর খালাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar