ঢাকাSunday , 4 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আইপিইউ সম্মেলনে যোগ দিতে তানজানিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার

Link Copied!

তানজানিয়ার আরুসায় অনুষ্ঠিতব্য ১৫৩তম আইপিইউ (ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন) সম্মেলনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

Advertisement

রোববার (৪ অক্টোবর) দুপুর আড়াইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তানজানিয়ার উদ্দেশে রওনা হন তিনি।

স্পিকারের সফরসঙ্গী হিসেবে রয়েছেন—জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এ ই সুলতান মাহমুদ বাবু, মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, এস কে আজিজুল বারী, হুমাম কাদের চৌধুরী, মীর আহমাদ বিন কাসেম, সানসিলা জেবরিন ও রোকেয়া বেগম।

Advertisement

জানা গেছে, আগামী ৫ থেকে ৯ অক্টোবর পর্যন্ত তানজানিয়ায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আইপিইউ সম্মেলনের বিভিন্ন সেশনে অংশ নেবেন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘অন্তর্ভুক্তি, আস্থা এবং সবার জন্য সুযোগ সৃষ্টির মাধ্যমে সুশাসন উন্নয়ন এবং সম্প্রদায়ের ক্ষমতায়ন’।

Advertisement

সম্মেলনের শেষ দিন অর্থাৎ ৯ অক্টোবর আইপিইউর গভর্নিং কাউন্সিল তাদের নতুন সভাপতি নির্বাচন করবে।

সম্মেলন ও আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা শেষে আগামী ১১ অক্টোবর স্পিকার দেশে ফিরবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar