ঢাকাMonday , 7 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পরিবেশ রক্ষায় বাইরের কারও ওপর নির্ভর করলে চলবে না: প্রতিমন্ত্রী ইশরাক

Link Copied!

জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ দূষণের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

Advertisement

তিনি বলেছেন, পরিবেশের সংকট সমাধানে বাইরের কোনো পক্ষের ওপর নির্ভর করলে হবে না; নিজেদের উদ্যোগেই এসব সমস্যা মোকাবিলা করতে হবে।

শনিবার (৫ সেপ্টেম্বর) কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

ইশরাক হোসেন বলেন, মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিটি সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ধরনের কর্মসূচির মাধ্যমে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার চেষ্টা চলছে।

তিনি বলেন, খাল খনন, বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্ত করার মতো কর্মসূচি শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ। আমরা আগামী প্রজন্মের হাতে কেমন বাংলাদেশ তুলে দিতে চাই, সেটি এখন থেকেই বিবেচনায় নিতে হবে।

Advertisement

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশ দূষণের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, এসব কারণে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে নেতিবাচক প্রভাব পড়ছে। বাংলাদেশও এর বাইরে নয়। তাই পরিবেশের ক্ষতি কমাতে নিজেদেরই কার্যকর উদ্যোগ নিতে হবে।

দেশের মানুষের জীবনমান ও ভাগ্য পরিবর্তনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে ইশরাক হোসেন বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করাই সরকারের লক্ষ্য।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ গঠনের কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। বিভিন্ন ধরনের বাধা ও ষড়যন্ত্র মোকাবিলা করে দেশের মানুষের জন্য একটি মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।