ঢাকাTuesday , 20 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দাঁত ও মাড়ি থেকে রক্ত পড়ার কারণ ও সমাধান

দেশ সময়
May 20, 2025 5:20 pm
Link Copied!

সাধারণত আমরা জানি দাঁত কিংবা মাড়ি থেকে রক্ত পড়ে শরীরে ভিটামিন সি-র অভাবে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন ভিন্ন কথা। তারা জানিয়েছেন, শুধু ভিটামিন সি-র অভাবে দাঁত কিংবা মাড়ি থেকে রক্ত পড়ে না; শরীরে অন্য জটিল রোগ বাসা বাঁধলেও দাঁত কিংবা মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যা দেখা দিতে পারে।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, দাঁত কিংবা মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যার সঙ্গে ‘ডিমেনশিয়া’র যোগসূত্র রয়েছে।

তাই প্রথম অবস্থা থেকেই দাঁত কিংবা মাড়ি থেকে রক্ত পড়ার সমস্যাকে গুরুত্ব দিন। খুঁজে বের করুন, এ সমস্যা কেন হচ্ছে? শরীরে ভিটামিন সি-র অভাব, দাঁত ও মাড়ির স্কার্ভি রোগ নাকি ‘ডিমেনশিয়া’র কারণে এ সমস্যায় ভুগছেন আপনি; তা খুঁজে বের করুন। প্রয়োজনে নিন চিকিৎসকের পরামর্শ।

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, দাঁত কিংবা মাড়ি থেকে রক্ত পড়া সমস্যার চারটি স্টেজ চিহ্নিত করেছেন গবেষকরা। যেমন:

১। স্বাভাবিকের তুলনায় একটু বেশি লাল ও ফোলা মাড়িতে ব্রাশ করার সময় রক্ত পড়লে সে সমস্যাকে চিকিৎসার ভাষায় বলা হচ্ছে জিনজিভাইটিস।

Advertisement

২। যদি এই সমস্যাই আরও বেড়ে মাড়ির কিছু অংশ আলাদা হয়ে উঠে আসে, তবে সে রোগকে বলা হয় পেরিয়োডনটাইটিস। এ রোগে দুটি দাঁতের মাঝে ফাঁকা অংশ কিংবা গর্ত সৃষ্টি হয়। আর এখানেই বাসা বাঁধে ব্যাকটেরিয়া।

৩। মধ্যবর্তী অংশে ব্যাকটেরিয়া বাসা বাঁধার পর যদি সে ব্যাকটেরিয়া দাঁতের গোড়াকে ক্ষতিগ্রস্ত করে দাঁত ব্যথার সৃষ্টি করে।

৪। একেবারে শেষ পর্যায়ে এ সমস্যা এতই বেড়ে যায় যে রাতের ঘুম হারাম হয়ে যায় রোগীর। সেই সঙ্গে মুখে দুর্গন্ধের পরিমাণও বাড়িয়ে তোলে এটি।

বিশেষজ্ঞরা বলছেন, এই চার স্টেজের সমস্যা শুধু যে শরীরে ভিটামিন সি-র ঘাটতি কিংবা মুখের অপরিষ্কার-অপরিচ্ছন্নতা থেকে হয় তা নয়। স্নায়ুর রোগ ‘ডিমেনশিয়া’য় আক্রান্ত হলেও এ রোগের শিকার হতে পারেন আপনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar