ঢাকাSunday , 8 February 2026
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা জেলা পরিষদে সরকারি কর্মচারীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন

দেশ সময়
February 8, 2026 3:49 pm
Link Copied!

গাইবান্ধায় বাংলাদেশ সরকারি কর্মচারীদের দাবি আদায় ঐক্য পরিষদের ডাকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে।

Advertisement

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় গাইবান্ধা জেলা পরিষদের সামনে জেলা পরিষদের বাস্তবায়নে বাংলাদেশ জেলা পরিষদ কর্মচারী সমিতি, গাইবান্ধা শাখা এ কর্মসূচির আয়োজন করে। সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটির ঘোষণার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।


কর্মসূচিতে বাংলাদেশ জেলা পরিষদ কর্মচারী সমিতি, গাইবান্ধা শাখার সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান। বক্তারা বলেন, সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে বৈষম্যহীন ৯ম পে-স্কেল দ্রুত গেজেট আকারে প্রকাশসহ ঘোষিত ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়ন করতে হবে। অন্যথায় কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তারা জানান।

Advertisement


এ সময় গাইবান্ধা জেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন এবং দাবি বাস্তবায়নের পক্ষে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।