কলাপাড়া উপজেলায় প্রান্তিক নারী মৎস্যজীবীদের সংগঠিত করে অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে মহিপুর ও লতাচাপলী ইউনিয়নে ‘ইউনিয়ন মৎস্যজীবী উন্নয়ন ফেডারেশন’এর দ্বিমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে ۔ ফিসনেট প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গল বার (২6 জুলাই) সকাল ১০টায় উপজেলার মহিপুর ইউনিয়ন পরিষদ এবং বিকাল ৩ ঘটিকাতে লতাচাপলী উনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয় উত্তরণ এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের এর আর্থিক সহযোগিতায় সভায় ফেডারেশনের আওতাধীন ৫০ টি প্রাথমিক মৎস্যজীবী দলের নির্বাচিত নারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফিসনেট প্রজেক্ট এর এরিয়া ম্যানেজার আবু এমরান এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঁড়ি এর ফিসনেট প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জেমস রাজীব বিশ্বাস ও উত্তরণের মিজানুর রহমান , এডভোকেসি অফিসার সহ ফিল্ড ফ্যাসিলেটর গণ
এই ফেডারেশন স্থানীয় পর্যায়ে নারী নেতৃত্ব বিকাশ, উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষা ও মৎস্যজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এবং জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় সংগঠিত প্রতিরোধ গড়ে তুলবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


