ঢাকাMonday , 31 July 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

কাঠালিয়ায় পদ বঞ্চিত শতাধিক আ’লীগ নেতাকর্মীর সংবাদ সম্মেলন

দেশ সময়
July 31, 2023 1:39 pm
Link Copied!

মোঃ গোলাম মাওলা, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় আ’লীগের পদ বঞ্চিত শতাধিক আ’লীগ নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেছেন।(৩১জুলাই)সোমবার দুপুরে সাবেক উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক তরুন সিকদারের কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে সাবেক উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক তরুন সিকদার লিখিত বক্তব্যে অভিযোগ করে জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব রকম কমিটি গঠন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয় কেন্দ্রীয় কমিটি। কিন্তু নিদের্শনা উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগের কমিটিতে স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্য, অনুপ্রবেশকারী মাদকাসক্ত ও মাদকব্যবসায়ী এবং নারী কেলেংকারীর সাথে জড়িতদের কমিটিতে অর্থের বিনিময় গুরুত্বপূর্ণ পদ দেয়া ও ত্যাগী কর্মিদের বঞ্চিত করে কমিটি গঠন করা হচ্ছে। এর প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। কমিটি বাতিল করা না হলে আগস্টের পর কঠোর আন্দোলন ও প্রতিবাদ কর্মসূির হুমিয়ারি দেয়া হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।