ঢাকাMonday , 3 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়ায় হাসপাতালে জামায়াতে ইসলামীর হুইলচেয়ার প্রদান

দেশ সময়
November 3, 2025 8:26 pm
Link Copied!

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখার পক্ষ থেকে কলাপাড়ার তুলাতলি ২০ শয্যা হাসপাতালে দু’টি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।

Advertisement

আজ সোমবার বিকেলে তুলাতলি ২০ শয্যা হাসপাতালের আবাসিক ডাক্তার কিশলয় সাহার হাতে আনুষ্ঠানিকভাবে এই হুইলচেয়ারগুলো হস্তান্তর করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির ও বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক ১১৩ পটুয়াখালী চার কলাপাড়া- রাঙ্গাবালী আসনের জন্য মনোনীত জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী অধ্যাপক মোঃ আব্দুল কাইয়ুম,বাংলাদেশ জামাতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখার সেক্রেটারি মাও. হবীবুর রহমান,বাংলাদেশ জামায়াতে ইসলামী কলাপাড়া উপজেলা শাখা সহকারী সেক্রেটারী মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন,
বাংলাদেশ জামাত ইসলামী কুয়াকাটা পৌর আমীর মোঃ শহিদুল ইসলাম,কুয়াকাটা পৌরসভার সাবেক আমির মাওলানা মোহাম্মদ মাইনুল ইসলামসহ প্রমূখ।

Advertisement

এসময় কলাপাড়া উপজেলা আমির বলেন, অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম রোগীদের সেবায় এই হুইলচেয়ারগুলো হাসপাতাল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।

হাসপাতালের আবাসিক কর্মকর্তা ডাক্তার বলেন, “রোগীদের চলাচলে এই হুইলচেয়ারগুলো অনেক সহায়ক হবে। সামাজিক উদ্যোগ হিসেবে এমন সহযোগিতা প্রশংসনীয়।”

Advertisement

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এর আগেও কলাপাড়ায় বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar