ঢাকাWednesday , 17 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

হাম সন্দেহে প্রাণ হারাল ৪ জন

Link Copied!

গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহভাজন হাম রোগে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

Advertisement

বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯৬৬ জন নতুন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে।

Advertisement

একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১১ জন এবং মোট নিশ্চিত রোগীর সংখ্যা ১০ হাজার ৬৩৪ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ২৭৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৯ হাজার ৬৮৮ জন।

Advertisement

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে চারজনের মৃত্যু হলেও নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহভাজন হামে মোট ৫৬৮ জন শিশু মারা গেছে। একই সময়ে নিশ্চিত হাম রোগে প্রাণ হারিয়েছে ৯৩ জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।