ঢাকাWednesday , 30 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সাজেকে ইউপিডিএফ ও জেএসএস সংঘর্ষ, গুলিবিদ্ধ ৮ বছরের শিশু, আতঙ্কে এলাকাবাসী

Link Copied!

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পাহাড়ের দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলির ঘটনায় সন্ত্রাসী থাবা থেকে বাদ যায়নি ৮ বছরের শিশু। এ ঘটনায় সনজিতা ত্রিপুরা (৮) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

Advertisement

মঙ্গলবার সকালে বাঘাইছড়ি উপজেলার সাজেকের ভূয়াছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে ভূয়াছড়ির গহীন জঙ্গলে দুই পক্ষের মধ্যে থেমে থেমে গোলাগুলি চলছিল। এ সময় নিজ বাড়িতে অবস্থানকালে গুলিবিদ্ধ হয় শিশু সনজিতা ত্রিপুরা। এতে তার বাম হাতে গুরুতর জখম হয়।

Advertisement

পরে স্থানীয়ভাবে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার হাত থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে সে সুস্থ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাজেক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে দুটি পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় এক শিশুর বাম হাতে গুলি লাগে। পরে তার হাত থেকে গুলি বের করা হয়েছে এবং বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Advertisement

এদিকে গোলাগুলির ঘটনায় সাজেক এলাকার সাধারণ মানুষ ও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, দুই পক্ষের আধিপত্য বিস্তারের সংঘাতের কারণে প্রায়শই সাধারণ মানুষ ঝুঁকির মধ্যে পড়েন। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার দাবি জানিয়েছেন। বর্তমানে ভূয়াছড়ি ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar