ঢাকাSunday , 9 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার ‘উসকানি’র প্রতিবাদে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

Link Copied!

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত ‘উস্কানি ও দেশবিরোধী কর্মকাণ্ডের’ প্রতিবাদ এবং তাকে ও ফ্যাসিবাদের সহযোগীদের দেশে ফিরিয়ে বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

Advertisement

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নূর আলম ভূঁইয়া ইমন।

মিছিল চলাকালে শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। একই সঙ্গে ভারতে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগের প্রতিবাদ জানান তারা।

Advertisement

বিক্ষোভকারীরা শেখ হাসিনাসহ ফ্যাসিবাদের সহযোগীদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নেওয়া এবং বিচার নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি দেশের সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

পরে মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সাইফুল্লাহ সাইফ, আমিনুল হক অভি, জুনায়েদ আবরারসহ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।