ঢাকাWednesday , 18 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেখ পরিবারের বিরুদ্ধে মেগা প্রজেক্ট থেকে মেগা লুটপাটের অভিযোগ

দেশ সময়
June 18, 2025 4:44 pm
Link Copied!

রূপপুর পারমাণবিক কেন্দ্রের ৪৯ হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে। ছবি সংগৃহীত

Advertisement

রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে বড় ধরনের লুটপাটের খোঁজে এবার গণপূর্তে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ বলা হয়েছে, ৪৯ হাজার কোটি টাকা লোপাট এবং শেখ হাসিনা ও জয় মিলিয়ে ৩০০ মিলিয়ন ডলার পাচার করেছে।এছাড়া উন্নয়ন প্রজেক্টের নামে দুর্নীতির অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছ সংস্থাটি।

গণঅভ্যুত্থান পর থেকেই শেখ পরিবারের বিরুদ্ধে মেগা প্রজেক্টের নামে অর্থ লুটপাটের বিস্তর দুর্নীতির ফিরিস্তি জমা পড়তে থাকে দুদকে। গেল বছরের ডিসেম্বরে ৯ মেগা প্রজেক্ট থেকে প্রায় ৮০ হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানে নামে সংস্থাটি। এর মধ্যে অন্যতম ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।

Advertisement

বুধবার (১৮ জুন) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন জানান, শেখ হাসিনা, শেখ রেহেনা, টিউলিপ ও সজীব ওয়াজেদ জয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে ৪৯ হাজার কোটি টাকা লোপাট এবং শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের অভিযোগ উঠেছে।

অভিযোগ অনুসন্ধানে রূপপুরের সাইট প্রজেক্ট গ্রিন সিটি আবাসন পল্লীর ২৬০০ কোটি টাকার প্রজেক্টের সব নথিপত্র চেয়ে চিঠি দিয়েছে দুদক।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar