ঢাকাSunday , 4 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক আর নেই

Link Copied!

বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক আর নেই।

Advertisement

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে ঢাকার জাতীয় ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোকগমন করেন। তার মৃত্যুতে বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ এরই মধ্যে গণমাধ্যমকে অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিকের পরলোকগমনের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক ছিলেন একজন প্রথিতযশা শিক্ষক, মুক্তিযুদ্ধের বীর সৈনিক এবং অসাম্প্রদায়িক চেতনার অন্যতম কণ্ঠস্বর। দেশ, মুক্তিযুদ্ধের চেতনা ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar