ঢাকাFriday , 13 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পাল্টা জবাবে ইসরায়েলে শতাধিক ড্রোন হামলা চালালো ইরান

দেশ সময়
June 13, 2025 11:58 am
Link Copied!

ইসরাইলে পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইসরাইলে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে দেশটি। শুক্রবার (১৩ জুন) এই তথ্য নিশ্চিত করেছে তেলআবিব।

Advertisement

আইডিএফ মুখপাত্র জানান, গত কয়েক ঘণ্টায় ইসরাইলের দিকে শতাধিক ড্রোন নিক্ষেপ করেছে ইরান। তাদের সমস্ত প্রতিরক্ষাব্যবস্থা প্রতিহত করার জন্য কাজ করছে ইসরায়েল।

এর আগে শুক্রবার (১৩ জুন) ভোরে তেহরানের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। ইসরাইল এ হামলাকে ‘রাইজিং লায়ন’ নাম দিয়েছে। ইরানের কমান্ডার এবং ক্ষেপণাস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর পর পালটা হামলার আশঙ্কায় সারা দেশে জরুরি অবস্থা জারি করা হয়। 

Advertisement

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রেকর্ডকৃত এক ভিডিও বার্তায় জানান, যতদিন প্রয়োজন ততদিনই ইরানে হামলা অব্যাহত রাখবে তেলআবিব।

তিনি আরও বলেন, ইরানের হুমকি মোকাবেলায় কিছুক্ষণ আগেই অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করেছে ইসরায়েল। তেলআবিবের অস্তিত্বের জন্য এই হুমকি শেষ না পর্যন্ত এই অভিযান চলতেই থাকবে। দশকের পর দশক ধরে তারা আমাদের ধ্বংসের জন্য হুঙ্কার দিয়ে আসছে।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।