ঢাকাFriday , 6 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচরে অ্যাডভোকেট দীপেন দেওয়ানের গণসংযোগ ও  পথসভা

দেশ সময়
February 6, 2026 5:10 pm
Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে নানিয়ারচর উপজেলা বিএনপির উদ্যোগে ২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনে গণসংযোগ ও  পথসভা করেছে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

Advertisement

শুক্রবার (৬ ফেব্রুয়ারী) সকালে চুণিলাল দেওয়ান সেতুর অবতারণ স্থলে অনুষ্ঠিত এই পথসভায় সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান।

বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, বিএনপি সরকার গঠন করলে নানিয়ারচরে শিক্ষা, চিকিৎসা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে কাজ করবে বিএনপি।

Advertisement

এসময় রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ সভাপতি সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সহ সভাপতি নিজাম উদ্দিন, সহ সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, অর্থ সম্পাদক জসিমউদদীন, ড্যাব যুগ্ম আহ্বায়ক ডাঃ জীবক চাকমা, নানিয়ারচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন সহ জেলা উপজেলার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে নানিয়ারচর উপজেলা পরিষদ হতে বিশাল একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি নানিয়ারচর শহিদ মিনার, নানিয়ারচর থানা, মডেল মসজিদ ও নানিয়ারচর বাজার প্রদক্ষিন করে সভাস্থলে মিলিত হয়। গণসংযোগকালে বিএনপি নেতারা তারেক রহমান প্রস্তাবিত ৩১ দফা ও পরিকল্পনা সমূহ তুলে ধরেন।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।