ঢাকাWednesday , 21 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী

Link Copied!

শারদীয় দুর্গোৎসবের আবহে পিরোজপুরের মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দির পরিদর্শন করেছেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পূজা চেরী।

Advertisement

অষ্টমীর দিনে মন্দির প্রাঙ্গণে গিয়ে ফটোসেশনে অংশ নেন এই অভিনেত্রী। এ সময় রাজ মন্দিরের প্রতিষ্ঠাতা ও অর্থোপেডিকস বিশেষজ্ঞ ডা. সুদীপ কুমার হালদার এবং তার স্ত্রী ডা. স্নিগ্ধা চক্রবর্তী তাকে শুভেচ্ছা জানান।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে পিরোজপুরজুড়ে চলছে উৎসবের আমেজ। জেলার সাতটি উপজেলায় এবার মোট ৪৬২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের ঐতিহ্যবাহী রাজ মন্দিরে রয়েছে বিশেষ আয়োজন।

Advertisement

বরিশাল বিভাগসহ দক্ষিণাঞ্চলের অন্যতম আকর্ষণীয় পূজামণ্ডপ হিসেবে পরিচিত এই মন্দিরে ভারতের মন্দিরশিল্পের আদলে টেরাকোটায় তৈরি করা হয়েছে জোড়া প্রতিমা। পাশাপাশি ১৬০টি প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেবী দুর্গার বিভিন্ন রূপ।

বৈচিত্র্যময় প্রতিমা, নান্দনিক সাজসজ্জা ও ঐতিহ্যবাহী নির্মাণশৈলীর কারণে মন্দিরটি ইতোমধ্যে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

Advertisement

অষ্টমীর দিনে পূজা চেরীর আগমন ও ফটোসেশন উৎসবের আমেজে নতুন মাত্রা যোগ করে। প্রিয় অভিনেত্রীকে মন্দির প্রাঙ্গণে দেখতে পেয়ে দর্শনার্থীদের মধ্যেও দেখা যায় বাড়তি উৎসাহ-উদ্দীপনা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar