ঢাকাWednesday , 21 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

‘আমি ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধার সন্তান বলে গর্ব করি’

Link Copied!

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শহিদুল আলম লিটনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার ২ নম্বর বকুলতলা ওয়ার্ড বিএনপির উদ্যোগে বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ২ নম্বর বকুলতলা ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান মিয়া হাওলাদার।

Advertisement

সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ৪ নম্বর সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং সাউথখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম শায়সের আলী হাওলাদারের ছেলে শহিদুল আলম লিটন।

বক্তব্যে শহিদুল আলম লিটন বলেন, ‘আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম শায়সের আলী হাওলাদার দীর্ঘদিন চেয়ারম্যান হিসেবে আপনাদের পাশে ছিলেন। তিনি মারা যাওয়ার পর আমরা ছোট থাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন নেতারা আমাদের ব্যবহার করেছেন। কিন্তু এবার আমরা আর ব্যবহার হব না।’

Advertisement

তিনি বলেন, ‘আমার বাবার অসম্পূর্ণ স্বপ্ন পূরণের লক্ষ্য এবং ইউনিয়নের মানুষের ভালোবাসার দাবিতে আমি নির্বাচনের মাঠে থাকব, ইনশাআল্লাহ।’

নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে ধরে শহিদুল আলম লিটন বলেন, অতীতে এই ইউনিয়নে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। বিভিন্ন সময়ে জেল-জুলুমও তাকে ভোগ করতে হয়েছে। এরপরও তিনি সাউথখালী ইউনিয়নের মাটি ছাড়েননি এবং ভবিষ্যতেও ছাড়বেন না বলে জানান।

তিনি আরও বলেন, ‘আমার পিতার মতো এই ইউনিয়নের মানুষের জন্য প্রয়োজনে আমিও জীবন দিতে প্রস্তুত।’

মতবিনিময় সভায় সাউথখালী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বিভিন্ন ওয়ার্ডের নেতারা বক্তব্য দেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar