বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার এবং সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আমজনতার দলের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার এবং সাজাপ্রাপ্তদের রায় কার্যকরের দাবি জানান। একই সঙ্গে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের প্রতি দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান তাঁরা।
আমজনতার দলের কেন্দ্রীয় সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামানের সভাপতিত্বে কর্মসূচিতে দলের সাধারণ সম্পাদক তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বক্তব্য দেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


