ঢাকাThursday , 8 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

৫০ বছর পূর্তিতে রাঙামাটির রিজার্ভ বাজারে আইএফআইসি ব্যাংকের সুবর্ণজয়ন্তী উদযাপন

Link Copied!

৫০ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটির রিজার্ভ বাজারে আইএফআইসি ব্যাংকের উপশাখায় বিশেষ আয়োজনের মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাঙামাটির রিজার্ভ বাজারে অবস্থিত আইএফআইসি ব্যাংকের উপশাখায় কেক কেটে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়।

ব্যাংক কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ পাঁচ দশকের পথচলায় গ্রাহকদের আস্থা ও সহযোগিতা তাদের এগিয়ে যাওয়ার অন্যতম প্রধান শক্তি। ভবিষ্যতেও গ্রাহকদের আরও উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Advertisement

অনুষ্ঠানে বিশিষ্ট লেখক ও কবি হাসান মঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল কবির বাছা, মো. ইকবাল হোসাইন, মিল্টন বিশ্বাস, কাপ্তাই বৃহত্তর মৎস্য ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ জালাল আহমেদ, উপশাখা ইনচার্জ মো. আসাদুজ্জামান ও ক্যাশ অফিসার কাজলী চাকমাসহ গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে রাঙামাটির কাঠালতলী থেকে সুবর্ণজয়ন্তী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে হ্যাপির মোড়ে গিয়ে শেষ হয়।

Advertisement

র‌্যালিতে নেতৃত্ব দেন রাঙামাটি আইএফআইসি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সৌরভ চৌধুরী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar