বগুড়ার মোকামতলা উপজেলার কাশিপুর গ্রাম এলাকায় তিন কন্যাসন্তান হওয়ার পর স্ত্রীকে তালাক দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে হাসান আলী (৩৮) নামে পিতা মৃত্যু কেরামত আলী এক ব্যক্তির বিরুদ্ধে। পরে তিনি তার বন্ধু রাশেদুল ইসলামের স্ত্রী ও দুই সন্তানের মা সুমি আক্তারকে নিয়ে পালিয়ে গেছেন বলেও অভিযোগ উঠেছে।
জানা গেছে, হাসান আলী ২০১৩ সালে পারিবারিকভাবে সিমা খাতুনকে বিয়ে করেন। তাদের সংসারে প্রথমে একটি কন্যাসন্তান জন্ম নেয়। পরবর্তীতে দ্বিতীয়বারও কন্যাসন্তানের জন্ম হয়। ছেলে সন্তানের আশায় তৃতীয়বার সন্তান নেওয়া হলেও এবারও কন্যাসন্তানের জন্ম হয়।
অভিযোগ রয়েছে, তিনটি কন্যাসন্তান হওয়ার পর হাসান আলী তার স্ত্রী সিমা খাতুনকে তালাক দেন এবং তাকে বাড়ি থেকে বের করে দেন।
এরপর হাসান আলী বগুড়ার মোকামতলা উপজেলার দেউলি গ্রামের তার বন্ধু রাশেদুল ইসলামের স্ত্রী সুমি আক্তার, যিনি দুই সন্তানের মা, তাকে সঙ্গে নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে হাসান আলী ও সুমি আক্তারের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, হাসান আলী আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য বা আইনগতভাবে কোনো অভিযোগ দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।


