ঢাকাSaturday , 12 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ রাতে ঢাকা ছাড়ছেন ডেপুটি স্পিকার

Link Copied!

৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (CPC) অংশ নিতে আজ দিবাগত রাতে ঢাকা ছাড়বেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি।

Advertisement

Bangladesh Parliament-জাতীয় সংসদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনুষ্ঠিতব্য ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণ করবে।

প্রতিনিধিদলের সদস্য হিসেবে বিএনপির হুমাম কাদের চৌধুরী এমপি, মিজ্ সাকিলা ফারজানা এমপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাহবুবুল আলম এমপি অংশগ্রহণ করবেন। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া প্রতিনিধিদলের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

Advertisement

আগামী ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেবেন।

সম্মেলনে ‘পরিবর্তনশীল বিশ্বব্যবস্থায় আন্তর্জাতিক আইন ও সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালীকরণ: কমনওয়েলথের নেতৃত্ব’ প্রতিপাদ্যের ওপর আলোচনা, মতবিনিময় ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Advertisement

কনফারেন্সে অংশগ্রহণকারী পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

এ ছাড়া দক্ষিণ আফ্রিকার প্রিমিয়ার অব দ্য ওয়েস্টার্ন কেপ অ্যালান উইন্ডে (Alan Winde)-এর সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গেও ডেপুটি স্পিকারের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

এ ছাড়া CPC-এর নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ জাতীয় সংসদের প্রতিনিধিদল সংসদীয় গণতন্ত্রের চর্চা সুসংহত করার অভিন্ন লক্ষ্য অর্জনে আয়োজিত কর্মশালায় অংশ নেবে।

সম্মেলন শেষে প্রতিনিধিদল আগামী ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রবিবার ১৭:২৫ ঘটিকায় ফ্লাইট নম্বর EK-586 যোগে ঢাকায় ফিরবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।