ঢাকাTuesday , 8 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অক্টোবরে ফিরতে পারে ভারত-বাংলাদেশের তিন ট্রেন, জানাল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

Link Copied!

দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী তিনটি আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন আবারও চালু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মৈত্রী এক্সপ্রেস, বন্ধন এক্সপ্রেস ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে দুই দেশের রেল কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হচ্ছে।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় বাংলাদেশ ও ভারতের রেলওয়ের কর্মকর্তাদের নিয়ে দুই দিনের আন্তঃসরকার রেলওয়ে বৈঠক শুরু হচ্ছে। বৈঠকে বন্ধ থাকা তিনটি যাত্রীবাহী ট্রেন পুনরায় চালুর বিষয়টি গুরুত্ব পাবে।

বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বৈঠকে মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে আলোচনা হবে। দুই দেশের মধ্যে সমঝোতা হলে আগামী অক্টোবর থেকেই ট্রেন তিনটির চলাচল শুরু করা যেতে পারে বলে জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

Advertisement

বৈঠকে বাংলাদেশ থেকে রাজশাহী-কলকাতা রুটে নতুন একটি আন্তঃদেশীয় রেলসেবা চালুর প্রস্তাবও আসতে পারে। পাশাপাশি ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসকে যমুনা সেতুর পরিবর্তে পদ্মা সেতু হয়ে পরিচালনার বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে ট্রেনগুলো পুনরায় চালু করতে দুই দেশের মধ্যে সমঝোতার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর অনুমোদন প্রয়োজন হবে।

Advertisement

২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পর মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ হয়ে যায়। একই সময়ে মিতালী এক্সপ্রেসও বন্ধ হয়ে যায়। ট্রেনটি সর্বশেষ ২০২৪ সালের ১৭ জুলাই ঢাকায় এসেছিল। এরপর আর সেটি ভারতে ফিরে যায়নি।

ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস, খুলনা-কলকাতা রুটে বন্ধন এক্সপ্রেস এবং ঢাকা-নিউ জলপাইগুড়ি রুটে মিতালী এক্সপ্রেস চলাচল করত।

দুই দেশের রেল কর্মকর্তাদের আসন্ন বৈঠকে ইতিবাচক সমঝোতা হলে দীর্ঘ সময় বন্ধ থাকা এই তিনটি আন্তঃদেশীয় ট্রেন আবারও যাত্রীসেবা দিতে শুরু করতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।