ঢাকাTuesday , 9 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ

উচ্চ গতির রেল চুক্তি সই সৌদি আরব ও কাতারের

দেশ সময়
December 9, 2025 3:06 pm
Link Copied!

সৌদি আরব ও কাতার তাদের রাজধানীগুলোকে সংযুক্ত করতে একটি হাই-স্পিড রেললাইন নির্মাণে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেছে।  একসময় এ দুই উপসাগরীয় দেশ একে অপরের তীব্র বিরোধী ছিল। তাদের মধ্যে এ ধরনের প্রকল্প প্রথম।

Advertisement

সোমবার (৮ ডিসেম্বর) সৌদি আরবের সরকারি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এই ‘হাই-স্পিড বৈদ্যুতিক যাত্রীবাহী রেলপথ’ রিয়াদের কিং সালমান আন্তর্জাতিক বিমানবন্দরকে দোহারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যুক্ত করবে।

সৌদি আরবের আল-হোফুফ ও দাম্মাম শহরগুলোও এই নেটওয়ার্কের আওতায় আসবে।

Advertisement

ট্রেনটি ঘণ্টায় ৩০০ কিমি/ঘণ্টা (১৮৬ মাইল/ঘণ্টা) এর বেশি গতিতে চলবে এবং দুই রাজধানীর মধ্যকার যাত্রা প্রায় দুই ঘণ্টায় সম্পন্ন হবে।

বর্তমানে এই দুই শহরের মধ্যে সরাসরি ফ্লাইটে প্রায় ৯০ মিনিট সময় লাগে।

Advertisement

বিবৃতিতে বলা হয়েছে, ছয় বছরের মধ্যে সম্পন্ন হতে যাওয়া এই প্রকল্পটি প্রতিবছর ১ কোটি যাত্রী পরিবহণ করবে এবং দুই দেশে মোট ৩০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করবে।

রিয়াদ সফরের সময় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান (এমবিএস) এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এ চুক্তিতে স্বাক্ষর করেন।

সৌদি আরব ও কাতারের মধ্যে এটিকে আধুনিক অবকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা সাম্প্রতিক বছরগুলোতে দুই উপসাগরীয় দেশের সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতির আরেকটি নিদর্শন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar