ঢাকাMonday , 10 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিকে শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মোহাম্মদপুরে মানববন্ধন ।

দেশ সময়
November 10, 2025 7:19 am
Link Copied!

প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা শিক্ষক পদ পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে শারীরিক শিক্ষা জোট সমিতি। শনিবার বিকেল ৪টায় মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হয়।

Advertisement

মানববন্ধনে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক আজমল আমিন টুটুল, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাবেক বিভাগীয় প্রধান ড. আরাফে জাওয়াদ, শহীদ জিয়াউর রহমান শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ বিপ্লব মাহমুদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

শারীরিক শিক্ষা জোট সমিতির আহ্বায়ক মো. হাফিজুর রহমান রুবেল বলেন, সম্প্রতি প্রাথমিক বিদ্যালয়ে সংগীত ও শারীরিক শিক্ষা শিক্ষক নিয়োগের পদ বাতিল করে সংশোধিত নীতিমালা প্রকাশ করেছে সরকার। এর তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “দীর্ঘ প্রতীক্ষার পর সৃষ্ট পদ হঠাৎ করে বাতিল করা অযৌক্তিক।”

Advertisement

তিনি আরও জানান, দাবি আদায়ে তারা শিগগিরই শিক্ষা উপদেষ্টা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেবেন। এরপরও সমাধান না মিললে উচ্চ আদালতে রিট করার ঘোষণা দেন তারা।

বক্তারা বলেন, প্রশিক্ষিত শারীরিক শিক্ষা শিক্ষক না থাকায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা সঠিকভাবে শরীরচর্চা করতে পারছে না, যা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে। তারা দ্রুত শারীরিক শিক্ষা পদ পুনর্বহালের দাবি জানান।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar