ঢাকাTuesday , 15 July 2025
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করছে রাশিয়া-উত্তর কোরিয়া

দেশ সময়
July 15, 2025 3:36 pm
Link Copied!

রাশিয়া ও উত্তর কোরিয়ার রাজধানীর মধ্যে প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২৭ জুলাই থেকে মস্কো-পিয়ংইয়ং রুটে এই বিমান চলাচল শুরু হবে।

Advertisement

নর্ডউইন্ড এয়ারলাইন্স প্রতি মাসে একবার করে ফ্লাইট পরিচালনা করবে। রুটে সময় লাগবে প্রায় আট ঘণ্টা। সম্প্রতি রোসাভিয়াতসিয়া দুই দেশের মধ্যে নিয়মিত বিমান চলাচলের অনুমোদন দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘এই প্রথম রাশিয়া ও উত্তর কোরিয়ার রাজধানীর মধ্যে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে। ধীরে ধীরে যাত্রী চাহিদা তৈরি করে এই রুটকে স্থিতিশীল করার লক্ষ্য রয়েছে।’

Advertisement

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রেলপথ সংযোগ পুনরায় চালুর পর এবার বিমান সংযোগ সম্প্রসারণে কাজ করছে মস্কো ও পিয়ংইয়ং।

এর আগে জুনে দুই দেশের মধ্যে রেলপথ সংযোগ পুনরায় চালু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।