ঢাকাWednesday , 16 October 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক মোজাম্মেল বাবু ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

দেশ সময়
October 16, 2024 10:06 am
Link Copied!

আলোচিত ও সমালোচিত সাংবাদিক ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক ওরফে মোজাম্মেল বাবুর ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে তার স্ত্রী, সন্তান ও তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে।

চিঠিতে মোজাম্মেল হক, তার স্ত্রী অপরা‌জিতা হক ও তা‌দের সন্তান সাবাবা ইশায়াত হকের নাম, ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে। চিঠিতে বলা হয়, হিসাব জব্দ করা ব্যক্তি ও তাদের ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়িক অ্যাকাউন্টের সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবেন না তারা। এছাড়া প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

Advertisement

চিঠিতে আরও বলা হয়েছে, লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। চিঠিতে মোজাম্মেল বাবু, তার স্ত্রী অপরা‌জিতা হক ও তাদের সন্তান সাবাবা ইশায়াত হকের নাম, ঠিকানা ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে। যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী যাবতীয় তথ্য চিঠি দেয়ার তারিখ থেকে দুই কার্যদিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।