ঢাকাSaturday , 17 June 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক নাদিম হত্যার বিচারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন

দেশ সময়
June 17, 2023 11:00 am
Link Copied!

রাজবাড়ী প্রতিনিধি: জামালপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যার প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে পাংশা প্রেসক্লাবের আয়োজনে শহরের মালেক প্লাজার সামনে ঘন্টাব‍্যাপী মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক নির্যাতন বেড়েই চলেছে। সাংবাদিকদের কোন নিরাপত্তা নেই। সংবাদ প্রকাশের জেরে জামালপুরের সাংবাদিক গোলাম রব্বানিকে পিটিয়ে হত‍্যা করা হয়েছে। হত‍্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হত‍্যার সাথে জড়িতদের অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সাংবাদকর্মীরা।

পাংশা প্রেসক্লাবের সভাপতি এস,এম,রাসেল কবিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব‍্য রাখেন,পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাদশা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি শামীম রেজা, সহ সভাপতি আব্দুর রশিদ,যুগ্ম সাধারণ সম্পাদক রতন মাহামুদ,সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির,এম এ জিন্নাহ সহ প্রমুখ।

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।