ঢাকাTuesday , 19 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনার কাছে জবাব চান, কেন কিছু না বলে পালালেন

দেশ সময়
November 19, 2024 1:56 pm
Link Copied!

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা শেখ হাসিনার কাছে জবাবদিহিতা চান, তিনি কেন কিছু না বলে পালিয়ে গেলেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইন উপদেষ্টা বলেন, পতনের ২/৩ দিন আগে নিজের পরিবার আত্নীয়-স্বজনদের পাঠিয়ে দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেলেন। আর এখন দেশকে অস্থিতিশীল করতে ফোনালাপ ফাঁস করে নেতাকর্মীদের উস্কানি দেওয়া হচ্ছে। 

Advertisement

আসিফ নজরুল বলেন, কারও পছন্দে নয়, হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারক নিয়োগ হবে আইনের আলোকে। এছাড়া সাইবার সিকিউরিটি আইন বাতিল করা হবে। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়ের হওয়া সব ফৌজদারি মামলা বাতিল করা হবে।

তিনি বলেন, কাজ নিয়ে সন্তুষ্টি না। তবে চেষ্টা করে যাচ্ছি। যোগ্যতার ঘাটতি আছে তবে আন্তরিকতার ঘাটতি নেই। ভুল করতে পারি, যোগ্যতা কম থাকতে পারে। কিন্তু কোনো অন্যায় করিনি। দিনে ১২ ঘণ্টা করে কাজ করেছি।

তিনি বলেন, হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগের বিচারক নিয়োগে নতুন আইন হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।