ঢাকাMonday , 11 November 2024
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মিরাজ-রিয়াদ জুটিতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

দেশ সময়
November 11, 2024 6:26 pm
Link Copied!

দারুণ শুরুর পর হঠাৎ ছন্দপতনে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা জেঁকে ধরেছিল বাংলাদেশ। তবে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহর ব্যাটে সে শঙ্কা দূরে ঠেলেছে দল। তাদের পঞ্চম উইকেট জুটি এরই মধ্যে পেরিয়েছে পঞ্চাশ রানের মাইলফলক।

এর আগে দুই ওপেনার তানজিদ হাসান এবং সৌম্য সরকারের এসেছিল ৫৩ রান। কিন্তু সেখান থেকেই শুরু হয় ছন্দপতন। ৫৩ থেকে ৫৮ রানে পৌঁছাতেই সাজঘরের পথ ধরেন প্রথম তিন ব্যাটার।

সিরিজজুড়ে ব্যাট হাতে ভুগতে থাকা তাওহিদ হৃদয় ৭ রানের বেশি রান করতে পারেননি। ৭২ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে এখন টেনে নিচ্ছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এবং মাহমুদউল্লাহ।

Advertisement

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ৪ উইকেটে ১৩৭ রান তুলেছে বাংলাদেশ। ৩৮ রান নিয়ে ব্যাট করছেন মিরাজ, ৩৩ রান করেছেন মাহমুদউল্লাহ। তাদের জুটিতে এসেছে ৬৫ রান।

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজে প্রথম দুই ওয়ানডের একটি করে জিতেছে বাংলাদেশ ও আফগানিস্তান। সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানদের কাছে ৯২ রানে হারে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের জয়ে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। সিরিজের শেষ ওয়ানডে তাই এখন সিরিজ নির্ধারণী ম্যাচে পরিণত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।