ঢাকাThursday , 27 July 2023
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আবহাওয়া
  4. ইসলাম
  5. খেলা
  6. চট্টগ্রাম বিভাগ
  7. চাকরি
  8. ঢাকা বিভাগ
  9. ধর্ম
  10. প্রযুক্তি সময়
  11. বরিশাল বিভাগ
  12. বানিজ্য
  13. বাংলাদেশ
  14. বিনোদন
  15. বিশ্ব
আজকের সর্বশেষ সবখবর

মহম্মদপুরে প্রয়াত আওয়ামীলীগ নেতাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দেশ সময়
July 27, 2023 2:01 pm
Link Copied!

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুরে প্রয়াত আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুস সামাদ, আলহাজ্ব শাহাবুদ্দিন মোল্লা, মুন্সী আব্দুস শুকুর মাস্টার , আবুল কালাম ফকির , সিরাজুল ইসলাম হিরু মিয়া , রুহুল আমিন সাখাওয়াতী, মুরাদ হোসেন তালুকদার শেখ ইউসুফ আলীসহ প্রয়াত সকল আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে, দোয়া অনুষ্ঠান , আলোচনা সভা ও এক মিনিট নীরবতা পালন করা হয়। বৃহস্পতিবার দুপুরে বীরেন শিকদার আদর্শ স্কুল এন্ড কলেজ মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা ২ আসনের সংসদ সদস্য সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার । উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আব্দুল মান্নান এর সভাপতিতে , এসময় আরো উপস্থিত ছিলেন শালিখা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিমলেন্দু শিকদার উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো , উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান মিলনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল সিদ্দিকী লিটল ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।