ঢাকাSunday , 20 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আবহাওয়া
  5. ইসলাম
  6. খুলনা বিভাগ
  7. খেলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. চাকরি
  10. ঢাকা বিভাগ
  11. ধর্ম
  12. প্রযুক্তি সময়
  13. বরিশাল বিভাগ
  14. বানিজ্য
  15. বাংলাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়ে যা বললেন জামায়াত আমির

দেশ সময়
July 20, 2025 3:45 pm
Link Copied!

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (১৯ জুলাই) প্রথমবারের মতো এককভাবে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এদিন প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য দেন দলটির আমির ডা. শফিকুর রহমান।  বক্তব্যকালে দুই দফায় অসুস্থ হয়ে পড়েন জামায়াতের শীর্ষ এ নেতা।

Advertisement

সেই অবস্থাতেই বক্তব্য শেষ করেন তিনি। পরে তাকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে তাকে দেখতে যান বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও।

পরে জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাতে ভোলেননি ডা. শফিকুর রহমান। ড. ইউনূসের এ সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

রোববার (২০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির লেখেন, ‘গতকাল সোহরাওয়ার্দী উদ্যানের সভা মঞ্চে অসুস্থ হওয়ার পর মাননীয় প্রধান উপদেষ্টা আমার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন এবং তার প্রেস সচিবকে হাসপাতালেও পাঠিয়েছেন। আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। তার এ সহমর্মিতা স্মরণীয় হয়ে থাকবে।  মহান আল্লাহ তাকে উত্তম জাযা দান করুন। আমীন। ’

Advertisement

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
design and development by: Kishor Kumar